ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিএনপির কোনো দফাই তাদের কাজে আসবে নাঃ কৃষিমন্ত্রী


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ৪:৫৩
বিএনপি যতই দফা দিক, কোনো দফাই তাদের কাজে আসবে না। বিএনপি নিজেরা তাদের কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনো দিন বের হতে পারবে না। ফলে হাজারো আন্দোলন করে সফল হবে না।’বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুয়াতে  আমবাগান পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারিদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। কেউ যদি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।’ 
 
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’ 
 
সারা দেশে আম উৎপাদন ও সহজে বিদেশে রপ্তানির লক্ষ্যে আম চাষিদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমকে শিল্প হিসেবে গড়ে তুলতে। আম যেন সারা দেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 
 
মন্ত্রী আরও বলেন, ‘এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে, এ লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। কৃষি ব্যাংক অল্প সুদে ঋণ দেবে। চাষি ও উদ্যোক্তারা সে ঋণ নিয়ে আম চাষ করবেন।’ 
 
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত