ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চারঘাট পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে মশক নিধন কার্যক্রম ও আলোচনা সভা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৩-৭-২০২৩ বিকাল ৬:০
ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট পৌরসভার উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে অব্যাহত ভাবে পরিচালিত হচ্ছে আলোচনা সভা, মশক নিধন কার্য্যক্রম ও মাইকিং। গত কয়েক দিন ধরেপৌর মেয়র একরামুল হকের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে এমন কার্য্যক্রম।
 
জানা যায়, সারা দেশ ব্যাপি যখন ডেঙ্গু মশার উপদ্রম বৃদ্ধির খবরে চারঘাট পৌর মেয়রের নেতৃত্বে সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে মশক নিধন কার্য্যক্রম ছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মাইকিং অব্যাহত রয়েছে। বাড়ীর পাশে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন মেয়র একরামুল হক। এ ছাড়াও ব্যক্তি মালিকানাধীন কোন বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুশিয়ারী দেন তিনি।
 
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র একরামুল হক বলেন, ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, টিনের কোঁটা, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেবেন না।
 
যেসব স্থানে মশা জন্মাতে পাতে সেসব স্থানের পানি জমতে দেবেন না। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা পরিস্কার করুন। দিনে ঘুমানোরে সময়ও মশারি ব্যবহার করুন।ডাব- নারিকেলের খোসা, ভাঙ্গা কলস, টিনের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখুন। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান