সড়ক দুর্ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মী সহ দুই ভাইয়ের মৃত্যু
চট্টগ্রাম- কাপ্তাই সড়কের রাউজান উপজেলাধীন বৈজ্জালী গেইট নামক এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে কর্মরত জয় চৌধুরী (২৯) এবং তাঁর সাথে থাকা অন্তু তালুকদার (২২) নামের আরেকজন যুবকসহ দুইজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিট এর দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক জয় চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদার এর ছেলে। এবং সম্পর্কে তারা দুইজনই মামাতো ভাই হয়।
ঘটনাসূত্রে জানা যায়, একটি বিবাহ অনুষ্ঠানের বাজার করতে তারা দুইজন একসাথে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলো। এসময় বর্ণিত স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটলে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক সাংবাদিকদের নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলো ফায়ার ফাইটার জয় চৌধুরী। পরে আমরা তাঁর মৃত্যুর খবরটা পেয়ে জয়ের পরিবারের সাথে যোগাযোগ করেছি। এঘটনায় আমরা কাপ্তাই ফায়ার স্টেশনের সকলেই মর্মাহত।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied