ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর ১ আসনে গণসংযোগে এগিয়ে মাহমুদা বেগম কৃক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ৩:১১
আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর ১ আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মথুরাপুর গ্রামের মেয়ে,মধুখালীর কৃতি সন্তান ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় নারী নেত্রী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মাহমুদা বেগম কৃক।
 
তিনি, গত তিন বছর নিয়মিত মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গার বিভিন্ন গ্রাম, হাট বাজার, ও চরঅঞ্চলে মানুষের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার করে যাচ্ছেন। 
 
সেই ধারাবাহিকতায় গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মধুখালী উপজেলার কামারখালী বাজারে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। মাহমুদা বেগম কৃক আপাকে এবার আওয়ামী লীগ থেকে এমপি হিসেবে দেখতে চায় এমন প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিককে জানায় কামারখালী বাজারের কিছু সাধারণ মানুষ।  গণসংযোগে মাহমুদা বেগম কৃক এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদ আক্তার মিনা,ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম,ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিলি ইসলাম, গাজনা ইউনিয়ন পরিষদের সদস্য আদর আলী (মেম্বার ) সহ অনেকে । গণসংযোগ শেষে কামারখালী বাজারে আওয়ামী লীগের ইউনিয়ন পার্টি অফিসে, সাবেক চেয়ারম্যান কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবুর সভাপতিত্বে এক সভায়, শত শত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাহমুদা বেগম কৃক।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত