ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ২জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ৪:১৫
জামালপুরের বকশীগঞ্জে দুই মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই দন্ড দেওয়া হয়। 
 
শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লাউচাপড়া সামিউল মেম্বারের বাড়ির উত্তরে পাশে পাকা সড়ক থেকে গাঁজা সেবন অবস্থায় বাট্টাজোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মাদক সেবী মোঃ শহিদ মিয়া (৩৫) ও শ্রীবরদী উপজেলার পাঁচ মেঘাদল এলাকার আবদুস সাত্তারের ছেলে আব্দুল মাজিদ (৩৫) কে আটক করা হয় । পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাউর রাব্বী।  
 
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা সমকালকে বলেন, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং অভিযান অব্যহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান