রায়গঞ্জে পূর্নবাসন কেন্দ্র ৬'শতাধিক বৃক্ষ রোপন
“এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে চারা রোপনের অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছেন সিরাজগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সাকাওয়াত হোসেন সুইট।
শুক্রবার, ১৪ জুলাই বিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ও এগ্রোবেইজড সোসিও ইকোনোমিকাল ডেভেলপমেন্ট সার্ভিস(এ্যাসেড) এর আয়োজনে সিরাজগঞ্জের রায়গঞ্জের শিমলা পুর্নবাসন কেন্দ্রের অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে ৬ শতাধিক উচ্চ ফলনশীল উন্নত জাতের ফলজ গাছ ও পুষ্টি সমৃদ্ধ জাতীয় সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এসময় বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি কৃষিবিদ সাকাওয়াত হোসেন সুইট বলেন, গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় পরিবেশ রক্ষায় ও নিজের খাদ্য নিজে জোগানের আওতায়, এ বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছি।তাই আমাদের সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে, দেশ, মাটি ও মানুষের কল্যাণে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই । এ কর্মসূচিতে রোপণ করা হচ্ছে ফলজ হিসেবে আম, পেয়ারা,লিচু ও বিভিন্ন প্রজাতের উচ্চ ফলনশীল সবজি বীজ।
তিনি আরো জানান, আমাদের বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় আগামীতে আরো বেশী বৃক্ষ রোপন করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অক্ষয় কুমার দাস,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ,সিরাজগঞ্জ জেলা সিনিয়র উদ্যান তথ্য বিদ কৃষিবিদ শহিদুল ইসলাম,সাঈদী রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেলকুচি,উপসহকারী জহুরুল ইসলাম,প্রেস ক্লাবের দফতর সম্পাদক ড.গোলাম মোস্তফা প্রমুখ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার