ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে মাদ্রাসা ছাত্র ও এতিম বাচ্চাদের খাবার খাওয়ালেন মাহমুদা বেগম কৃক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৩:৪২

মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী  ও প্রধানমন্ত্রী  জননেত্রী  শেখ হাসিনার  উন্নয়নের বার্তা জনগনের মাঝে পৌঁছে  দিতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃকের  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

১৫ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টায়  উপজেলার মেগচামী ইউনিয়নের  বিল আড়ালিয়া বাজারে মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  মোঃ আবুল কাশেম মৃধার সভাপতিত্বে উঠান বৈঠকে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা এবং দলীয় মনোনয়ন প্রত্যাশা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক।অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা,মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবিরউদ্দিন শেখ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশেদ আলম মাছুম,সাবেক উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর স্ত্রী নাসরিন জামান,গাজনা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আদর আলী,মেগচামী ইউনয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষ চন্দ্র সরকার,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম মাষ্টার,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকের বক্তব্য পরবর্তী  পঙ্গু নেপাল চন্দ্র  বিশ্বাসকে একটি হুইল চেয়ার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অপর দিকে  ১৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার মেগচামী ইউনিয়নের  চরমেগচামী  খাঁনবাড়ী জাবালেনূর হাফেজিয়া ও এতিম খানা মাদরাসায় শিক্ষার্থীদের সাথে খাবার খান এবং খোজখবর নেন। এ সময় মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত