ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৭-২০২৩ রাত ৯:৫৭
মানিকগঞ্জের ঘিওরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে  আমির মিয়া ওরফে মিষ্টার (৬৫) নামে  এক ব্যক্তিকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। শনিবার  দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান। এর আগে গত মঙ্গলবার (১১ জুলাই)  বিকেলে ঘিওর উপজেলার নালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
 
আটক আমির মিয়া হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের গেন্দু মিয়ার ছেলে। সে  দীর্ঘদিন যাবত নালী ইউনিয়নের উভাজানি গ্রামের জনৈক মজিবর রহমানের গরুর ফার্মে কেয়ার টেকারের চাকরি করতো।  শিশুটির বাড়ি গরুর ফার্মের পার্শ্ববর্তী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
 
ভুক্তভোগী শিশুর অভিভাবকের উদ্ধৃতি দিয়ে ঘিওর থানার ওসি আমিনুর রহমান বলেন, ঘটনার দিন বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে উঠানে খেলা করতেছিল।  বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফার্মের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আমির। পরে মেয়েটি বাড়িতে গিয়ে প্রচন্ড ব্যথায় কান্নাকাটি করতে থাকে এবং তার মার কাছে ঘটনাটি খুলে বলে।  পরে শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
ওসি আরও বলেন , শিশু ধষর্ণের অভিযোগে শনিবার দুপুরে আমির মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছে।   মামলা নং -০৮ তারিখ ১৫-০৭-২৩ ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার

মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন