রায়গঞ্জের সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় ঢাকা গামী গরু বোঝায় অবস্থায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।এলাকাবাসি ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস এর টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন থেকে নাম্বার বিহীন মটরসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী গরু বোঝায় অবস্থায় একটি ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলেই খাদিজা বেগম (২৫) মারা যান। মটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায় উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে সাধারণ জনতা মৃত ব্যক্তিসহ ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ: জনগুরুত্বপূর্ণ এই স্থানে আন্ডার পাস ও ফুট অভার ব্রিজের দাবি নিয়ে একাধিকবার মানববন্ধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied