কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স পরিদর্শনে বিএফআইডিসি’র চেয়ারম্যান
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) পরিদর্শন করেছেন বিএফআইডিসি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ। তিনি গত শনিবার (১৫ জুলাই) লাম্বার প্রসেসিং কমপ্লেক্স-এলপিসি’র কাপ্তাই ইউনিট পরিদর্শনে আসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএফআইডিসি সদর দপ্তরের মহাব্যবস্থাপক (রাবার) মো. ফারুক হোসেন, বিএফআইডিসি, এলপিসি কাপ্তাই ইউনিটের মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, মহাব্যবস্থাপক (রাবার) চট্টগ্রাম জোন এ এ এম শাহজাহান সরদার, এলপিসি’র সহ-ব্যবস্থাপক (মাঠ) শফিকুল ইসলাম, সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস, এলপিসি সিবিএ সভাপতি মো. ইউসুফ, সাধারন সম্পাদক আহমদ আলী এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ জুয়েল।
বিএফআইডিসি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ এলপিসি কাপ্তাই ইউনিটের করাতকল, বয়লার, লেকার পলিশিং চেম্বারসহ সমগ্র কারখানা ঘুরে দেখেন এবং
এলপিসি কর্তৃক তৈরিকৃত ফার্নিচার এবং ফার্নিচার উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। এছাড়াও তিনি নতুন স্থাপনকৃত সিএনসি মেশিনের উদ্বোধন করেন। পরে তিনি এলপিসি’র সকল কর্মকর্তা এবং শ্রমিক কর্মচারীর সাথে জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত প্রশিক্ষণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।
বিএফআইডিসি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ সভায় বলেন, “গত অর্থ বছরে এলপিসি ২ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে। এর আগের দুই বছরও টানা এলপিসি মুনাফা করতে সক্ষম হয়েছে। তবে এই মুনাফা অর্জনের পরিমান আরো বাড়াতে হবে।” মুনাফা বৃদ্ধি করার জন্য কী পদক্ষেপ নিতে হবে, কী কী মেশিন কিনতে হবে ইত্যাদি বিষয়ে সদর দপ্তরে প্রস্তাবনা পাঠানোর জন্য তিনি এলপিসি’র মহাব্যস্থাপককে নির্দেশনা দেন। তিনি আরো বলেন, “বিশাল এলাকা নিয়ে এলপিসি প্রতিষ্ঠিত। পুরো এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।” এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এলপিসিকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied