রূপগঞ্জে লাশ গোসলের সময় তিতাস গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ-৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন চারজন। শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন। ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের মেইন পাইপ লাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বেরোচ্ছিল।
শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাযার উদ্দেশ্যে গোসল করারচ্ছিলো কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে দেশ লাইটের কাঠি জ্বালায় এক ব্যক্তি। পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে করে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস বিশ্ফোরণে জুম্মন, কবির, সিয়াম ও সেমিন নামের চার যুবক অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ ওই চারজনের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপরিদর্শক মনির হোসেন বলেন, অগ্নিদগদ্ধ চার জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কার জনক বলে জানতে পেরেছি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied