ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শালিখায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লাল সবুজ একাদশ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৬-৭-২০২৩ দুপুর ১:৯
পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শালিখা উপজেলার গঙ্গারামপুর লাল সবুজ ফুটবল একাদশ।
 
গঙ্গারামপুর লাল সবুজ সংঘ কতৃক  আয়োজিত শনিবার (১৫ জুলাই ) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় (৫-৩) গোলে পলাশবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে গঙ্গারামপুর লাল সবুজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষ বাঁশি বাজার পূর্বে বড় পরাজয়ের স্বাদ গ্রহণ করে পলাশবাড়িয়া একাদশ। দর্শক নৈপূর্ণ খেলা উপহার দিয়ে সেরা ডিফেন্ডার নির্বাচিত হন লাল সবুজ ফুটবল একাদশের অপূর্ব। ম্যাচ জুড়ে সেরা নৈপূর্ন প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ পলাশবাড়িয়া ফুটবল একাদশের  তরিকুল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাদ্দাম হোসেন গোর্কি, সহকারি রেফারি হিসেবে ছিলেন মোঃ মাহাবুবুর রহমান ও তৈয়েবুর রহমান।
 
খেলা শেষে মোঃ মাকসুদুর রহমান ডলার তরফদার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয়  দলের হাতে পুরস্কার তুলে দেন, মাগুরা ২ আসনের এমপি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, বুনাগাতী  ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন লস্কর। মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ।বেরোইয়ল পলিতা ইউপি চেয়ারম্যান মহবত আলী। 
 
অতিথিবৃন্দ গঙ্গারামপুর লাল সবু সংঘ এর সৌজন্যে বিজয়ী দলকে ২৪ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্স- আপ দলকে ২০ইঞ্চি এলইডি টেলিভিশন প্রদান করেন। এসময় জার্মানের বারলিনে স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমস ২০২৩ এর ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতার স্বর্ণপদকজয়ী শালিখা উপজেলার গর্বিত কন্যা ইমনা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাগুরা ২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

র‍্যাবের হাতে হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী সুজন গ্রেফতার