তিতাসে ব্যারিস্টার নাঈম হাসানের পথসভা অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান শনিবার তিতাস উপজেলায় গনসংযোগ ও পথসভা করেছেন।
উপজেলার দড়িকান্দি, কড়িকান্দি বাজার, গাজীপুর, বাতাকান্দি বাজার ও আসমানিয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার আওয়ামী যুবলীগ নেতা রাশেদ ফরাজীর সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার নাঈম হাসান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
সভায় বক্তৃতাকালে, তিনি তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাসও তুলে ধরেন। দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমার রাজনৈতিক অতীত কর্মকান্ডের উপর ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ তরুণ নেতা বলেন, কুমিল্লা-১ আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার আশাবাদও ব্যাক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied