ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পর্যায়ক্রমে সকল জলাবদ্ধতা নিরসন করা হবে: কৃষিবিদ সুইট


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৭-২০২৩ বিকাল ৫:২২

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ও চকগগোবিন্দপুর ২ টি মৌজায় প্রায় ৮-১০ হাজার বিঘা জমিতে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে আমন ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।  স্থানীয় কৃষক ও জমি মালিকদের কথা ভেবে রোববার ১৬ জুলাই এই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জমি পরিদর্শন করেন,বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি ও বিএমডিএ এর পরিচালনা বোর্ডের সদস্য, রায়গঞ্জ-তাড়াশ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, ঘুড়কা ইউপি সদস্য জুয়েল রানা জুয়েল,নুরনবী সরকার,শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন জায়গায়  আবেদন নিবেদন বা ঘোরাঘুরি করেও কোন ফল পান নি। পরিদর্শনকালে কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন,মাননীয় প্রধান মন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না রাখার নির্দেশনা দেওয়ার পর থেকে আমি রায়গঞ্জ-তাড়াশ উপজেলার প্রায় ৩০-৩৫ হাজার বিঘা জলাবদ্ধতা জমি জলাবদ্ধতা মুক্ত করে ৩ ফসলের আওতায় এনে কৃষকের মুখে হাসি ফুটিয়েছি। এই জলাবদ্ধতাও অনতিবিলম্বে দূরীকরণ করে এই এলাকার কৃষক ও কৃষক পরিবারের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার