ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে চিকিৎসকদের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৬-৭-২০২৩ বিকাল ৫:৩৬
সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ও জেলায় কর্মরত চিকিৎসকরা। রবিবার (১৬ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার, পটুয়াখালী মেডিকেল কলেজের উপাদক্ষ্য ডা. মো. মোস্তাফিজুর রহমান,পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. ওয়াহিদুজ্জামান শামিম, সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা প্রমুখ। 
 
বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। চিকিৎসা দিতে গিয়ে রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের দায়ী করা হয়। কিন্তু কেন কি কারণে মৃত্যু হলো সেটা নিয়ে কেউ কথা বলে না। মানববন্ধনে চিকিৎসকদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানানো হয়।
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবি জানান বক্তারা। একইসঙ্গে ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনার নিন্দা জানিয়েছে তারা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত