তাড়াশে ইউনিয়ন পর্যায়ে খাবার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে ‘কোভিড ১৯’-এর কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, ভিক্ষুক ও অসহায়, রিকসা-ভ্যানচালক, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর বাজারে অষ্টম দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন থাকায় মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছেন, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার উপহার হিসেবে এই সকল মানুষের পাশে রান্না করা খাদ্য বিতরণ করছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
জানা গেছে, গত ২৭ জুলাই মঙ্গলবার থেকে তার আসনে এ খাদ্য বিতরণ করছেন। অষ্টম দিনে ইউনিয়ন পর্যায়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সংসদ সদস্যর ছোট ভাই মাকরশোন জহির উদ্দিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সাবেক ছাত্রনেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বাবুল আকতার।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ