সাতক্ষীরায় স্কুল ছাত্রের মৃত্যুতে চার শিক্ষককে পুলিশ হেফাজতে
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ি থেকে নলতা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত ছাত্রের নাম রাজপ্রতাপ দাস(১৫)। সে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মনোরঞ্জন দাসের ছেলে ও নলতা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।
মৃত্যুর খর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ জনতা বাড়ি থেকে মৃতের লাশ নিয়ে বিক্ষোভ করে স্কুল ঘেরাও করে এবং স্কুলের শিক্ষকদের ৭টি মোটরসাইকেল ও স্কুলভবনের,গ্লাস এবং আসবাবপত্র ভাংচুর করে।
বিকেল সাড়ে ৬ টায়এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত শিক্ষক অবকাশ কুমার খাঁ এবং প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমকে অবরুদ্ধ করে রাখে জনতা। বিপুক সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে শেষে প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারি শিক্ষক অবকাশ কুমার খাঁ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রুমা পারভিনকে পুলিশ আটক করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নলতা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র জুবায়ের আহমেদ জানান, তিনি সহ রাফি, মোস্তফা এবং রাজপ্রতাপ তাদের এক বন্ধুর জন্মদিন উপলক্ষে স্কুলে কেক কেটে জন্মদিন পালন করছিলেন। এসময় শিক্ষক অবকাশ খা হৈ-হুল্লোড় করতে নিষেধ করেন। কিন্তু তারা অনুষ্ঠান বন্ধ না করায় শিক্ষক অবকাশ তাদের চারজনকে মারধর করেন। এরপর তারা যে যার মতো বাড়িতে চলে যান।
এদিকে মৃত রাজপ্রতাপের চাচী তাপসী দাস জানান, দুপুর ১টার দিকে রাজপ্রতাপ বাড়িতে এসে বাথরুমে যায়। কিছুক্ষণ পর সে বাথরুমে যায়। ২০ মিনিট পর সে বি করতে করতে বেরিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তাকে একটি ভ্যানে করে নলতা হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে সে মারা যায়। রাস্তা থেকে লাশ বাড়িতে নয়া হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা বাড়ি থেকে লাশ নিয়ে মিছিল করতে করতে স্কুল ঘেরাও করে। তবে অভিমানে সে বিষ পান করতে পারে বলে মনে করছেন তিনি।
অভিযুক্ত শিক্ষক অবকাশ কুমার খাঁ জানান, সকাল ১০টার দিকে রাজপ্রতাপ ও কয়েকজন ছাত্র কেক কেটে সকুলের ছাদে জন্মদিনের অনুষ্ঠান করছিলো। তাতে যোগদান কারী কয়েকজন মেয়ে অশালীন আচরন করছিল। এসময় তাদের কয়েক ছাত্রকে কয়েকটি চড় মেরে ক্লাসে পাঠিয়ে দেই। এর কয়েকঘন্টা পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। বিষপানে ওই ছাত্র মারা গেছে বলে জেনেছেন তিনি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা লাশ নিয়ে মিছিল করতে করতে স্কুলে গিয়ে বিক্ষোভ করে। এরপর তারা স্কুলভবনে কয়েকটি মোটরসাইকেল ও ভবনের আসবাবপত্র ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ
শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩
Link Copied