নোয়াখালীতে প্রাইভেট হাসপাতালে চিকিৎসকদের সেবা বন্ধ, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে নোয়াখালীর সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট হাসপাতালে আসা সেবা প্রত্যাশী লোকজন। এদিকে সারাদেশে হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ও ভুল ব্যাখায় চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃত ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহাজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে ‘নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন’ এর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ফেয়ার ডায়াগনস্টিকের স্বত্বাধিকারী আবদুল হান্নান জনির সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. ফিরোজ, সদর উপজেলা সভাপতি ও রয়্যাল হসপিটাল ইউনিট-২ এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন আহমেদ মিঠু, ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান মো. নূর নবী, ট্রাস্ট ওয়ান হসপিটালের চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘আমরা চিকিৎসকের নিরাপদ কর্মপরিবেশ চাই। একজন মুমুর্ষ রোগীকে নির্ভয়ে চিকিৎসা সেবা দিতে চাই। চিকিৎসকরা নিগ্রহ এবং মামলায় পড়লে চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।'
চিকিৎসকেরা রোগীদের প্রতি খুবই আন্তরিক ও যতœশীল উল্লেখ করে আন্দোলনরতরা বলেন, অনেকের ধারণা করেন যে চিকিৎসকেরা কোনো কারণ ছাড়া সিজার করে ফেলেন। এটা সম্পুর্ণ ভুল ধারণা। নিরাপদ প্রসব, মা ও সন্তানের নিরাপত্তার জন্য প্রয়োজনবোধে সিজার করা হয়। ডা. মিলির বিরুদ্ধে অন্যায় মামলা করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই ডা. মুনা ও ডা. শাহজাদী’কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই চিকিৎসকদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের স্বসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ