ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নাগড়া গ্রামে তুচ্ছ ঘটোনাকে কেন্দ্র করে ৯ মাসের এক গর্ভবতীকে মারধরের অভিযোগ


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ৩:১১

নাগড়া গ্রামে তুচ্ছ ঘটোনাকে কেন্দ্র করে ৯ মাসের এক গর্ভবতীকে মারধরের অভিযোগ। আহত ঐ নারী বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

আহত ঐ নারী মহম্মদপুর উপজেলার নাগড়া গ্রামের হোসাইনের স্ত্রী সীমা খাতুন।আহত সীমা বলেন আমি ৯ মাসের গর্ভবতী আমার শরীরের অবস্থা অনেক খারাপ তেমন কোন কাজ করতে পারি না, দুপুরে রান্না করার জন্য আমার মায়ের বাড়ী থেকে খড়ী আনতে যায়।খড়ী নিয়ে বাড়ীতে আসার পর আমার স্বামী মাঠ থেকে বাড়ীতে আসে আমাকে জিজ্ঞাসা করে গরুর খাবার দিয়েছি কি না , উত্তরে একটু পরে দেবো বললেই আমার উপর চরাও হয় এবং আমাকে বেধড়ক মারতে থাকে।

আমাকে জীবন শেষ করে দেওয়ার জন্য আমার গলা টিপে ধরে। সীমা আরো বলেন আমার চিৎকার শুনে আমার মা এগিয়ে আসলে আমার মায়ের উপর চরাও হয় আমার স্বামী।পরে সীমা খাতুনের মা ঘটনা স্থান থেকে মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করেন।

সীমা খাতুনের বাবা বলেন, “দির্ঘদিন হোসাইন আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন করে আসছে, আমরা গরীব মানুষ তাই বিচার পাইনা, আমার অঃত্বস্তা মেয়েকে মার ধরের ঘটনায় উপযুক্ত বিচার চাই, আমরা এ ব্যাপারে থানায় মামলা করবো।”অভিযুক্ত হোসাইনের সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকে মুঠো ফোন বন্ধ পাওয়ায় এমনকি বাড়ীতে গেলেও কাউকে পাওয়া যায়নি। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ