তাড়াশে উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে উপ-সহকারী প্রকৌশলীর (পানাসি) বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবু হানিফ উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবু হানিফ গুড়মা মৌজাস্থ গুড়মা মাঠে সেচ লাইসেন্স প্রাপ্তির জন্য উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবর আবেদন করলে কমিটির সচিব ও উপ-সহকারী প্রকৌশলী (পানাসি) ইমাম হোসেন চলতি বছরের ৬ জানুয়ারি ওই স্থান সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন করে তিনি আবু হানিফকে সেচ লাইসেন্স পাইয়ে দিতে ৫০ হাজার টাকা দাবি করেন। বিনিময়ে তিনি তাকে পরামর্শ দেন আপনার পুরাতন লাইসেন্সের ফটোকপি দাগ নম্বর পরিবর্তন করে পল্লী বিদ্যুতে আবেদন করেন। আমি আপানার সেচ লাইসেন্স ঠিক করে দেব। ওই সময়ে সন্তুষ্ট হয়ে আবু হানিফ ৩ জন লোকের সামনে উপ-সহকারী প্রকৌশলী (পানাসি) ইমাম হোসেনকে ৩০ হাজার টাকা এবং পরে তার বিকাশ নম্বরে (০১৭৪৯০২৩৭৩৮) ৬ হাজার ১২৫ টাকা দেন। তার পরামর্শে আবু হানিফ পল্লী বিদ্যুতে আবেদন করলে পবিসি হতে ডিমান্ড চার্জের জন্য চিঠি দেয়। ফলে আমি ডিমান্ড চার্জ জমা দেই। ডিমান্ড চার্জ জমা দেয়ায় পবিসি বৈদ্যুতিক লাইন নির্মাণ করে। এমতবস্থায় পল্লী বিদ্যুৎকে লাইসেন্স না থাকার কথা বলে দেবেন মর্মে আবারো ৫০ হাজার টাকা দাবি করেন এবং ভয়ভীতি দেখান। উপ-সহকারী প্রকৌশলী (পানাসি) ইমাম হোসেনকে দাবিকৃত টাকা দিতে না পারায় সংযোগটি হচ্ছে না। এ সংযোগ না হলে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব। এজন্য আমি অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (পানাসি) ইমাম হোসেন বলেন, আবু হানিফের আগে ওই মৌজায় একজন আবেদন করেছেন। তাছাড়াও তিনি ডুপ্লিকেট লাইসেন্স দিয়ে পল্লী বিদ্যুৎ থেকে সংযোগ নিয়েছে, যা আইনবহির্ভূত কাজ। সেচ কমিটির মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে। সে আমার নামে যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হিংসাত্মক। কমিটির সভাপতি ছাড়া আমি কিছুই করতে পারব না।
এ ব্যাপারে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমকে ০১৭৩৩৩৩৫০৩৪ নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ