ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধর্মপাশায় আগস্ট মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ৪:০

সুনামগঞ্জের ধর্মপাশায় আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ‍আগস্ট) বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, কোষাধ্যক্ষ তুঘলক আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সাধারণ সম্পাদক আব্দুর ছাত্তার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরমান আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সালমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, সাকিল মাহমুদ খান, গ্রন্থনা সম্পাদক আজিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাহসিনুল হক রাফি, মাহবুব হাসান লোটাস প্রমুখ।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন পালন, ৭ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

সভা শুরুর পূর্বে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের মায়ের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এমএসএম / জামান

মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঋণে গড়া খামারটি ভেসে গেল ঢলের পানিতে, নিঃস্ব তরুণ উদ্যোক্তা

মানিকগঞ্জে সেতু নির্মাণকাজে ধীরগতি,ভোগান্তি চরমে

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

বাকেরগঞ্জে সেতু উদ্বোধনের পাঁচ মাস পার হলেও সেতুতে দেওয়া হয়নি সড়ক বাতি সেতুর নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা

বোদায় বিশ^ জনসংখ্যা দিবস উদযাপিত

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের পুরষ্কার প্রদান

রায়গঞ্জের ধানগড়া গোল চত্বর সড়ক খুঁড়ে রেখে ধীরগতির কাজ, কাদায় জনদুর্ভোগ চরমে

‎আনোয়ারায় পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদল নেতা তারেকের ত্রাণ বিতরণ

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান