ঢাকা বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

পৌনে চার কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ব্যয় প্রায় ৪০ কোটি টাকা


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১২:১১
রাজশাহীর তানোরের বিলকুমারী বিলের (শিবনদী) ওপর প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে  নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বিগত ১৮ বছরে সংযোগ নির্মাণে ধাপে ধাপে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করা হলেও এখানো নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। অথচ এই সেতুর কয়েক বছর পর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু ও সম্পন্ন হয়েছে। কিন্তু সেতুর অলৌকিক  সংযোগ সড়কের কাজ এখানো সম্পন্ন করতে পারেনি। সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণীর কর্মকর্তার নেপথ্যে মদদে ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করায়, প্রতি বছর বরাদ্দ আসে বরাদ্দ বাড়ে, কিন্তু সংযোগ সড়কের নির্মাণ শেষ হয় না।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর ও মোহনপুর উপজেলার গ্রামীণ জনগোষ্ঠির উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্য। এই দুই উপজেলার মধ্যে যোগসুত্র তৈরীর পদক্ষেপ হিসেবে সেতুটি নির্মাণের উদ্দ্যোগ নেয়া হয়। বিগত ২০০৫-২০০৬ অর্থবছরে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে তানোরের শিবনদীর ওপর ২১৫ দশমিক ৮ মিটার দৈর্ঘ্য সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০০৬ সালের ৪ মার্চ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হক। সেতুর কার্যাদেশ পায় রাজশাহী শহরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খন্দকার মাইনুল এন্টারপ্রাইজ। কিন্ত্ত দেশে ওয়ান-ইলেভেনের সময় ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে চলে যায়। বিগত ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের  সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এদিকে  ২০১৩ সালে এক দশমিক ৪৫০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয় ধরে টেন্ডার আহবান করা হয়। ঠিকাদারী কার্যাদেশ পায় মেসার্স ফরিদ কন্ট্রাকশন। তাদের কাছে থেকে কাজটি কিনে নেয় রাজশাহী শহরের মেসার্স ডন এন্টারপ্রাইজ। সেই থেকে এখানো চলমান রয়েছে সংযোগ সড়কের কাজ। প্রায় এক দশমিক ৪৫০ কিলোমিটার  সংযোগ সড়ক নির্মাণে প্রথম ধাপে ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৫ কোটি টাকা। দ্বিতীয় ধাপে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ও তৃতীয় ধাপে ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৭ কোটি টাকা। সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১৮ বছরে এভাবে ধাপে ধাপে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও চলতি বছরে ২৯৫ ফিট রাস্তায় বালু  ভরাট, এইচবিবি করণ ও ব্লকের জন্য প্রায় পৌনে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্ত্ত দুঃখজনক হলেও সত্যি, দীর্ঘ ১৮ বছরেও সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। আবার যেটুকু হয়েছিল সেটি ভেঙ্গে গেছে। ফলে সেতু যন্ত্রণা কাটছেই না।
 
ফলে ব্যয় বাড়ানোয় একদিকে সরকারের অর্থ গচ্চা যাচ্ছে, অন্যদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের পকেটভারী হচ্ছে। আর এসব অর্থের মধ্যে থেকে একটি অংশ ঢুকছে সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণীর দূর্নীতিবাজ কর্মকর্তার পকেটে। যে কারণে তারা বিষয়টি দেখেও না দেখার অভিনয় করে বার বার বরাদ্দ বৃদ্ধি করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ অমান্য করে ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে রাঁতের আঁধারে কাদামাটি দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করেন। ওই সময় রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা নির্মাণ কাজ বন্ধ করে এসব নিম্নমাণের কাদামাটি সরিয়ে নিয়ে ভালো ও শক্ত মাটি দিয়ে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান ওই নির্দেশ অমান্য করে রাঁতের আধাঁরে কাদামাটি দিয়ে সংযোগ সড়ক নির্মাণ কাজ করেছেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়ক যত ভাঙ্গবে বা বসে যাবে ততই ভালো হবে। কারন তাহলে দূর্বল জায়গা চিহ্নিত করতে পারবো। আপনি এর আগে বলেছিলেন বালু ভরাট করে মজবুত সড়ক হবে কোন ভাঙ্গন হবে না নির্মাণ কাজ শেষ না হতেই ভাঙ্গলো কেনো প্রশ্ন করা হলে তিনি কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে যান।এবিষয়ে মেসার্স ডন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুরে ​কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী

কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন

অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর

শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা

রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ

মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ

মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা

কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

নাচোলে ধানের শীষের মহিলা সমাবেশে নারীদের ব্যাপক অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ