কাপ্তাইয়ে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবগুলো বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার।
প্রসঙ্গত, কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী এবং তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার ৬ জনসহ মোট ১২জন মেধাবী শিক্ষার্থী পেলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এই ট্যাব কম্পিউটার।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান,এই ট্যাব ব্যবহার করে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক বিশ্বের সথে তাল মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এছাড়া ইতিপূর্বে উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণীর মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় শ্রেণীর মোট ৭২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এই ট্যাব বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied