রায়গঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী সরকারের অভূতপুর্ব উন্নয়ন-চিত্র তুলে ধরার লক্ষে ও বিএনপির চলমান অসাংবিধানিক দাবির নামে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকাল ১১ টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. হোসেন মনসুর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, সদস্য এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, আলহাজ্ব রহমত আলী সরকার, ফেরদৌস আলম তালেব, সাইদুল ইসলাম চান, আব্দুল হালিম খান দুলাল প্রমুখ। শান্তি সমাবেশে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা আওয়ামীলীগ সরকারের বিপুল উন্নয়ন চিত্র তুলে ধরে বিএনপির অসাংবিধানিক দাবির প্রতিবাদ জানান। সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied