বালিয়াকান্দিতে ৪ বছরের শিশুকে হত্যা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাইগোবিন্দপুর গ্রামে ইয়ামিন নামে ৪ বছর বয়সী এক শিশুকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের কৃষক নাছির শেখের ছেলে।
নিহত শিশুর পিতা জানান, সোমবার রাতে আমার ছেলে ইয়ামিন খাওয়া-দাওয়া করে তার দাদী নাছিমা বেগমের সাথে ঘরের খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে তার দাদী দেখতে পান তার নাতিছেলে বিছানায় নেই্। এসময় বাড়ির লোকজন আশ-পাশ এলাকায় রাতভর খুজা-খুজি করতে থাকে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির অদুরে একটি পাট ক্ষেতের ভেতর ইয়ামিনের লাশ পাওয়া যায়। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার