আলী যাকের গবেষণা অনুদান পাচ্ছে ঢাবির থিয়েটার শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মঙ্গলদীপ ফাউন্ডেশন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী যাকের স্মরণে প্রবর্তন করেছে “আলী যাকের গবেষণা অনুদান”। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের বর্তমান শিক্ষার্থীদেরকে গবেষণা ও নাট্য প্রযোজনা নির্মাণের জন্য প্রদান করা হবে এই অনুদান।
মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ১৬ই জুলাই রবিবার আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষর করে ‘আলী যাকের গবেষণা অনুদান’ স্মারক চুক্তি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সারা যাকের, ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন।
উল্লেখ্য, বরেণ্য অভিনেতা, লেখক, বীর মুক্তিযোদ্ধা এবং এশিয়াটিক থ্রিসিক্সটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী যাকের ২০২০ সালের নভেম্বরে মৃত্যুবরণ করেন।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা