ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৩ রাত ৯:৫৩

যুদ্ধের ভরা মৌসুম। ৭১ সাল নিয়ে পাক হানাদার হাজির হয়েছে বর্বরতার নতুন ইতিহাস রচতে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে হানাদাররা হত্যার পর হত্যা, বাঙালি নিধন, লুটতরাজ ও ধ্বংসযজ্ঞে যখন উম্মাদ তখনই যুদ্ধে প্রতিঘাতের নেশায় মাঠে নামেন সোনারগাঁওয়ের কৈশর পেরোনো এক টগবগে তরুণ আব্দুছ ছোবহান। প্রতিঘাতের পাহাড়সম ইচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তির নেশায় পাগলপারা এই স্বাধিকার যুদ্ধে বিজয় ছিনিয়ে নিতে মরিয়া তরুণ আব্দুছ ছোবহান স্থানীয় কমান্ডার বাচ্চু মিয়ার সান্নিধ্যে চলে আসেন এবং কড়া প্রশিক্ষণ নিতে ভারত চলে যান।

ভারতের বিভিন্ন স্থানে যথাযথ প্রশিক্ষণ নিয়ে পুরোদস্তুর এক আদর্শ সৈনিক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আব্দুছ ছোবহান। এবার আবু সাঈদকে সঙ্গী করে সেই কমান্ডার বাচ্চু মিয়ার সহযোদ্ধা হয়ে আঘাত হানেন হানাদারদের একের পর এক ঘাঁটিতে। এ সময় কলাগাছি শীতলক্ষ্যা চৌমুহনী ডেমরা আদমজী সিদ্ধিরগঞ্জ সোনারগাঁওয়ের মোগরাপাড়াসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পাকহানাদার বাহিনীর শক্ত সব ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করেন। মেঘনা নদীতে পাকহানাদার বাহিনীর জাহাজে হামলা চালিয়ে ধ্বংস করেন। মুক্ত করেন সোনারগাঁও হানাদার বাহিনীর মালামাল ভর্তি একাধিক জাহাজ ছিনিয়ে অনুপুরা বাজারে  নিয়ে আসেন। এ সময় স্থানীয় মানুষ জয়ের উল্লাসে ফেটে পড়েন। পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় নারায়ণগঞ্জ মুক্ত হয় প্রিয় বাংলাদেশের বিজয় হয়। তরুণ মুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহানের বিজয় হয় বাংলাদেশের।

বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ কমান্ডার বাচ্চু মিয়ার একান্ত সঙ্গী দুরন্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহান স্বাধিকার স্বাদ নিয়ে দেশ গঠনে মত্ত হন। এ সময় ১৯৭৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি নেন। এতেও তিনি কয়েকটি জেলা বাদে বাংলাদেশের প্রায় সব জায়গায় সাফল্যের সঙ্গে কাজ করেন। তার কর্মময় জীবনে বাশখালী থেকে ৮০ লাখ টাকার মদ উদ্ধার করেন। হাটহাজারী এলাকা থেকে ১৩ মণ গাঁজা উদ্ধারসহ অসংখ্য মাদকদ্রব্য উদ্ধার করেন।

২০১৬ এই বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহান চাকরি জীবন থেকে অবসর নেন। ২০১৮ সালে তিনি হজ পালন করেন। এ সময় তিনি নিজ এলাকায় ফিরে এসে একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানে তিনি ওই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। দৈনিক সকালের সময় প্রতিবেদকের সঙ্গে কথা হয় এই বীরের। তার বর্তমান জীবন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে আল্লাহর এবাদত বন্দেগীর পাশাপাশি বাড়ির ফলের বাগান পরিচর্যায় নিজেকে নিয়োজিত রেখেছি।’ বর্তমান সমাজ নিয়ে কথা বলতে গেলে তিনি দুঃখভরা কণ্ঠে বলেন, ‘আজকের তরুণ যুবকদের নিয়ে বড়ই চিন্তা হয়। এরা সামাজিকতা থেকে ক্রমেই দূরে। সমাজ বিনির্মাণে তাদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদকবিরোধী সকল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করতে হবে। তবেই দেশে অর্থবহ সমাজ কায়েম হবে।’

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ