ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও রোকসানা মিতা


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ১২:৭
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ ও ০৬নং হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি সরজমিনে ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম পরিদর্শন করেন। 
 
এসময় তিনি ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ভালো ভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিষদের সমস্ত রেজিস্ট্রার চেক করেন। পরিদর্শন শেষে তিনি পরিষদের পরচালিত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সচিব শামিম রেজা, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সামসুল ইসলাম, হাসান আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, সচিব নাঈম হোসেন, ইউপি সদস্য  শহিদুল ইসলাম, আ: হান্নান পটু, শাহজামাল, সেলিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্য বৃন্দ।
 
ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, পরিষদের সার্বিক কার্যক্রম সন্তোষজনক। হাউলী ইউনিয়ন পরিষদের  কয়েকটি রেজিস্ট্রার হালনাগাদ ছিলো না, সেগুলো হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ এর গণ্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস ভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও মাদক নির্মূল করতে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ ও  ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে কাজ করতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এক্ষেত্রে কোন রকম অনিয়ম সহ্য কারা হবেনা। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ