ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই বিএসপিআই'র ছাত্রাবাস থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ১:৫০
বাংলাদেশ সুইডেন পলিটকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কাপ্তাই এর ছাত্রাবাস এর দোতলা থেকে পড়ে আহত শিক্ষার্থী মারা গেছে।  বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শিক্ষার্থীর নাম শেখ সাদিকুর রহমান (২৪)। সে কাপ্তাই বিএসপিআই'র কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ছাত্র এবং সে ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীন এর ছেলে। 
 
নিহত ওই শিক্ষার্থী গত ১৬ই জুলাই বেলা ১২টায় প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের এর দোতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় সে আজ মারা গেছে।
 
এবিষয়ে বিএসপিআই'র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছিলো। 
 
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরে আলম জানান, আমরা শুনেছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলায় উঠে নিম গাছের ঢাল কাটতে গিয়ে পিছন থেকে নিচে পড়ে গেছে। তবে এই ঘটনায় কারো অভিযোগ নেই।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু