ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বই পেলো পাঁচ স্কুলের শিক্ষার্থীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ৩:৪৫
আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ- এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জ শহরের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিকাশ লিমিটেডের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণের জন্য বই প্রদান করা হয়েছে। 
 
বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ এম. মনসুর আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। 
 
বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন বিকাশ লিমিটেডের ইভিপি অ্যান্ড হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হুমায়ন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তি প্রদীপ সাহা প্রমুখ। প্রধান অতিথি ডিসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলোকিত মানুষ গড়ার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। বইয়ের আলোয় উদ্ভাসিত হয়ে বর্তমান প্রজন্ম সুন্দর আগামী তৈরি করবে। অনুষ্ঠানে জেলা শহরের হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, গৌরী আরবান গার্লস হাইস্কুল ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানের শুরুতে তারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৫ মিনিটের এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৩০ জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে বই তুলে দেয়া হয়। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার