ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে এক মামলাবাজের থানায় মিথ্যা অভিযোগ দায়ের!


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৭-২০২৩ বিকাল ৫:৪২
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে আব্দুল মালেক ও আব্দুল খালেক তফশীল বর্ণিত সম্পত্তি তারা পৈত্তিক  সম্পত্তি প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছে।
 
বিষয়টি নিয়ে প্রতিপক্ষ বাঐখোলা গ্রামের ছানোয়ার হোসেন ও তার ছেলে ফয়সাল  একাধিকার গ্রাম্য শালিসে বসে ও  সোলনামার মাধ্যামে ঘটনার মিমাংশা করেন।বিষয়টি রায়গঞ্জ উপজেলা ভুমিসহকারি তানজিল পারভেজ এর নিকট নামজারি কেস বাতিলের আবেদনও করা হয় সেটার প্রতিবেদন না পাওয়ার আগেই উপজেলার বাঐখোলা গ্রামের মামলাবাজ ছানোয়ার হোসেন ও তার ছেলে ফয়সাল খান মিথ্যা ও ভিত্তিহীনভাবে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
ভুক্তভোগী আব্দুল মালেক ও খালেক জানান,এ বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য শালিসে বসে মিমাংসা করা হয়েছে কিন্তু প্রতিপক্ষ সে রায় না মেনে রায়গঞ্জ থানায় জোড় পূর্বক জায়গা দখলের চেষ্টার অভিযোগে একটি লিখি অভিযোগ দায়ের করেন। তিনি মুলত মামলাবাজা  দীর্ঘদিন ধরে একাধিক মামলা তিনি পরিচালানা করছেন।অভিযুক্ত সানোয়ার হোসেন খানের নিকট জানতে চাইলে তিনি ক্ষীপ্ত হয়ে সাংবাদিকদের বলেন আপনার মতো অনেক সাংবাদিক আমার আত্মীয়, আপনারা যা পারেন করেন। এতে আমার সমস্যা নেই।আমি নিজেও আমার পরিচিত আত্মীয় সাংবাদিক দিয়ে সংবাদ প্রকাশ করেছি।
 
এ বিষয়ে চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান বলেন,আমি শালিসিয়ান বৈঠকের মাধ্যমে সোলোনামা করে দিয়েছি। এরপর তারা কি করেছে আমার জানা নাই।এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার ভূমি সহকারী তামজিল পারভেজের নিকট জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে এখনো কোন ব্যবস্থা  করা হয় নি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
এব্যাপরে মামলাটির তদন্তাকী কর্মকর্তা এস আই মোস্তাফিজুর রহমান বলেন
এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ২ পক্ষের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার