ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় হরিণের মাংস ও বিষ দিয়ে ধরা চিংড়ি জব্দ, আটক ১


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৯-৭-২০২৩ বিকাল ৫:৪৮

খুলনার কয়রায় পুলিশের পৃথক পৃথক বিশেষ  অভিযানে  পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি হরিণের মাংস ও সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্য  নামে একজনকে অভিযান চালিয়ে আটক করেছে কয়রা থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার  (১৯ জুলাই) ভোর রাতে থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) এর নেতৃত্বে  পুলিশের পৃথক অভিযানে উপজেলার উত্তর  বেদকাশী ইউনিয়নের কাশিরহাট এলাকা থেকে বিষ দেয়া চিংড়িসহ একজনকে আটক করে অন্যদিকে কয়রা সদর ইউনিয়নে  ৪ নং কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায়  হরিণের মাংস   উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক বিনান্দ ও একটি সিন্ডিকেট নিষিদ্ধ সময়ে স্থানীয় জেলেদের সুন্দরবনে পাঠিয়ে বিষ দিয়ে মাছ শিকার করত। পরে মাছ সিন্ডিকেট চক্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্তে মৎস্য আৎত ও  শুঁটকি মাছের খুঁটিতে বিক্রয় করত। উল্লেখ্য, গত এক মাসে এ পর্যন্ত  বন বিভাগ ও পুলিশের অভিযানে বিষ দিয়ে ধরা ১০০০ কেজি চিংড়ি,২৫ টি  নৌকা, ১০ জন আসামী,১ টি ইঞ্জিন ভ্যান, ৩ টি মটরসাইকেল  জব্দ করা হয়। প্রশাসনের কঠিন তৎপরতা থাকলেও  থামছে না নিষিদ্ধ সময়ে মাছ ধরা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেপোরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট চক্রটি মেতে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ  ধ্বংসে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম)  জানান, সুন্দরবনসহ আশপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায়  আমিসহ এসআই বাবুন , এসআই ইব্রাহিম, এসআই সবুজ   ও কয়েকজন  ফোর্স  পৃথক অভিযান  অভিযান চালাই। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫৩ কেজি হরিণের মাংস ও ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্যকে  আটক করে আদালতে প্রেরণ করি।তিনি আরো জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ  রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা