দর্শনায় হত্যা মামলার প্রধান আসামি সুজন আটক
চুয়াডাঙ্গার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সুজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম দর্শনা থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় আমিসহ দামুড়হুদা সার্কেল এএসপির সহযোগিতায় দর্শনা থানার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে ঘটনার পর থেকে অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ঝিনািইদহ জেলার মহেশপুর থানার মানিকদিহি গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে অত্র মামলার প্রধান আসামি সুজনকে আমরা আটক করতে সক্ষম হই।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হন। গত শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোড়ে পাপড় খাচ্ছিল। এ সময় সুজনের পিতাকে নিয়ে গলা ছিলা বলে ব্যঙ্গ করলে ইলফাজের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক রক্তাক্ত জখম হয়। আহত শহিদুলকে গুরিতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর