সাইকেলে ৪০ দিনে ৬৪ জেলা ভ্রমন করলেন কাপ্তাইয়ের বীর কুমার তঞ্চঙ্গ্যা
সাইকেল নিয়ে মাত্র ৪০ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন শেষে ঘরে ফিরলেন কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের কুকিয়াছড়ি পাড়ার বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা। গত মঙ্গলবার (১৮ জুলাই) ৬৪ জেলা ভ্রমন শেষ নিজ জেলা রাঙামাটিতে এসে ভ্রমন যাত্রার সমাপ্ত ঘোষনা করেন এই তরুন। বীর কুমারের পিতা সুশীল তঞ্চঙ্গ্যা এবং মাতা কুশিক্কো তঞ্চঙ্গ্যা।
বীর তঞ্চঙ্গ্যার সাথে কথা হলে তিনি জানান, ছোটবেলা থেকেই ভ্রমনপিপাষু ছিলেন তিনি। এবং স্বপ্ন ছিলো সাইকেল ৬৪ জেলা ভ্রমনের। অবশেষে স্বপ্ন পূরণের সময় এলো। গত ৮ই জুন বাই সাইকেল নিয়ে বের হয়ে যান ৬৪ জেলা ভ্রমনে। প্রথমে তিনি ফেনী জেলা অতিক্রম করে অনান্য জেলা ভ্রমন শুরু করেন। এছাড়া তিনি তিনটি প্রতিপাদ্য নিয়ে ৬৪ জেলা ভ্রমনের পাশাপাশি প্রচারনা চালিয়েছেন। সেগুলো হলো গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং সর্বশেষ রক্ত দান করুন মানুষের জীবন বাঁচান। এছাড়া বীর কুমার তঞ্চঙ্গ্যা ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করেছেন এবং স্থানীয় কিছু দর্শনীয় স্থান ভ্রমন করেছেন বলে জানান। এদিকে ৬৪ জেলা ভ্রমন সমাপ্ত করার পর বীর কুমার রাঙামাটির সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো: মিজানুর রহমান এবং কাপ্তাই ইউএনও রুমন দে এর সাথে দেখা করেছেন। তাঁরা বীর কুমারের এই অর্জনের প্রশংসা করেছেন এবং তাকে পুরষ্কৃত করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে কাপ্তাইয়ের ছেলে বীর কুমার তঞ্চঙ্গাই প্রথম ব্যক্তি যিনি সাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করছেন । এবং তার পরবর্তী ইচ্ছে সাইকেলে করে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করার। এদিকে বীর কুমার তঞ্চঙ্গ্যার এই কার্যক্রম সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied