ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১:৩৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মারপিট ও প্রাণনাশের হুমকী দেওয়ার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
 
 অভিযোগ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সকালে আটঘরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাই (৭০) নিজ বাড়ীর আঙ্গীনায় কিছু সবজি ও ফল চারা রোপন করেছেন। প্রতিবেশি আসামী মৃত বাউল সেখের পুত্র মো. বজলু সেখ (৫৫) তার গরু দিয়ে প্রতিদিনের ন্যায় তসরুপ করার প্রতিবাদ করলে বজলু গং তাকে দেশি অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে মাটিতে ফেলে দেয়।
 পরিবারের সদস্যদের মেরে লাশ গুম করার ও বাড়ীঘর পুড়িয়ে দেওয়ার হুমকী-ধামকী দিয়ে চলে যায়। তিনি সাংবাদিকদের ভারাকান্ত হৃদয়ে জানান, এই জন্যই কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে ছিলাম বিনিময় মার খাওয়ার জন্য। এ ব্যাপারে গ্রামে একাধিক বার শালিস দরবার হলেও বিবাদীগণ ক্ষেন্ত না হয়ে এ ঘটনা ঘটায়। ঘটনায় ৫ জনকে আসামী করে ১৯ শে জুলাই রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তি বিষয় স্বীকার করে জানান, এব্যাপারে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কামন্ডার গাজী রেজাউল করিম তালুকদার ও সন্তান কামান্ডের সভাপতি কে.এম রফিকুল ইসলাম এ ঘটনার তিব্র নিন্দা এবং আসামীদের গ্রেফতারের দাবি জানান। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার