বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে লাঞ্ছিত হওয়ায় যুবকের আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার হয়ে ক্ষোভে- দুঃখে স্বদেশ সরকার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মৃত্যুর আগে নিজের ফেইসবুক পেইজে এক আবেগঘন স্ট্যাটাসে ঘটনার বিচার চেয়ে বুধবার (১৯ জুলাই) রাতে সে রশিতে ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ অপমৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানাগেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পোয়াইল গ্রামের দরিদ্র কৃষক স্বপন সরকারের ছেলে স্বদেশ সরকার। বছর তিনেক আগে কাদিরদী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করার পর বাবার সাংসারিক কাজে সহযোগিতা করে আসছিল স্বদেশ। একসঙ্গে চলাফেরা করার সুবাদে একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখের সঙ্গে স্বদেশের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এ সুবাদে কিছুদিন আগে স্বদেশের নিকট থেকে ১৫০ টাকা ধার নেয় রিয়াজ। কিন্তু পরবর্তীতে যথারীতি এই টাকা পরিশোধ না করে স্বদেশকে ঘোরাতে থাকে রিয়াজ। সর্বশেষ ঘটনার দিন বিকালে রিয়াজের কাছে টাকা ফেরত চায় স্বদেশ। কিন্তু রিয়াজ টাকা না দিয়ে উল্টো টাকা ধার নেয়ার ঘটনা অস্বীকার করে বসে। এ নিয়ে দু'জনের বাকবিতন্ডার এক পর্যায়ে রিয়াজ স্বদেশকে কিল-ঘুষি,চর-থাপ্পর মেরে আহত করে। লোকজনের মাঝে রিয়াজের এমন আচরণে তীব্র অপমান ও লজ্জায় মুষড়ে পড়ে স্বদেশ। ফলে বাড়ি ফিরে রাত ১১ টার দিকে সে ক্ষোভে-দূঃখে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে নিজের শোভার ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। মৃত স্বদেশের বাবা স্বপন সরকার বলেন,সন্ধ্যায় ছেলেটি মন খারাপ করে বাড়ি ফেরে। জানতে চাইলেও সে আমাদের কাছে কিছু বলেনি। রাত আনুমানিক দশটার দিকে স্বদেশের মা পুতুল সরকার স্বদেশকে তার শোবার ঘরে দেখে পাশের বাড়িতে যান একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। ১২ টার দিকে তিনি বাড়ি ফিরে স্বদেশের সঙ্গে কথা বলার জন্য তার ঘরের দিকে যান। ভিতর থেকে দরজা আটকানো থাকায় পুতুল ছেলেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনভাবেই স্বদেশ দরজা না খোলায় সন্দেহ দানা বাঁধে মায়ের মনে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান ছেলের লাশ ঝুলছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নিবেন কিনা জানতে চাইলে স্বপন সরকার বলেন, ছেলের ফেসবুক ভিডিও থেকে জানতে পেরেছি তাকে রিয়াজ মারধর করেছে। সেই মনের দুঃখ-কষ্ট থেকেই আমার ছেলেটা আত্মহত্যা করেছে। এখন এ ব্যাপারে থানা পুলিশ যে সিদ্ধান্ত নেয় আমি সেটাই মেনে নেব। এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল ওহাব বলেন,আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভিক টিমের পরিবার কোন অভিযোগ না দেওয়ায় প্রাথমিকভাবে আমরা এটিকে অপমৃত্যু হিসেবে গ্রহণ করেছে। পরবর্তীতে তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
Link Copied