ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের জন্য কাজ করে যাওয়ার আহব্বানঃ জেলাপরিষদ চেয়ারম্যান রুহুল আমিন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৬:৬
 চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ও ভিডিপির বেলেপুকুর কার্য্যালয়ের হল রুমে ভিডিপির প্রশিক্ষণার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ ক্লাসে আমন্ত্রিত অতিথি হিসেবে মহান মুক্তিযুদ্ধে ইতিহাস তুলে ধরে, সে সময়ের স্মৃতিচারণ করে গল্প শোনান ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. রুহুল আমিন। 
 
এ সময় তিনি পাকিস্তানী  শাষকদের বাঙালির উপর শোষন, নির্যাতন ও বঞ্চনার কথা তুলে ধরে দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার গল্প বলেন। যুদ্ধকালীন জেলার বিভিন্ন জায়গায় সম্মুখসমরে অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আনসার সদস্যদের  দেশের জন্য কাজ করে যাওয়ার আহব্বান জানান প্রশিক্ষনার্থীদের। 
 
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার ( চলতি দ্বায়িত্ব) মো.হুমায়ন কবির, কোম্পানি কমান্ডার (সদর)  মো. সেলিম রেজা, কোম্পানি কমান্ডার (নাচোল) মোসা. সুফিয়া বেগমসহ জেলা আনসার ও ভিডিপির অন্যান্য কর্মকর্তা বৃন্দ। 
 
গত ৯ জুলাই থেকে ২১ দিনের ই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক প্রশিক্ষণ গ্রহণ করছেন। ভিডিপির মৌলিক অস্ত্রসহ প্রশিক্ষনার্থীদের আইন শৃঙ্খলা, আত্মরক্ষা, পশুপালন, নির্বাচন পরিচালনা,মাদক প্রতিরোধ,  অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ের জেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ স্ব,স্ব বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্যেশ্যে বক্তব্য দেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত