গোদাগাড়ীতে ভূমিদস্যু সেই সেলিম ২৩ জুলাই আসছে তানোরে
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের এসএ শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজাকে তার দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জেলা প্রশাসকের দপ্তরের কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কাজ করবেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে।
সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার এ আদেশে সই করেছেন। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সেলিমকে তানোরে যোগ দিতে হবে।
গত ১০ জুলাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, তার একটি পক্ষের নেতৃত্বে ছিলেন এই সেলিম রেজা। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডিসি অফিসের প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমি দখলে ভূমিকা রাখা ও ভূমির শ্রেণি পরিবর্তন করে দেওয়ার অভিযোগ আছে।
নানা সময় বিরোধপূর্ণ জমি কিনে সেগুলো স্ত্রী-স্বজনদের নামে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার অভিযোগও আছে সেলিম রেজার বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বরে একটি পুকুরের জমির শ্রেণি পরিবর্তন করে দেওয়ার বিনিময়ে নিজ নামে জমি রেজিস্ট্রেশন করার অভিযোগে তাকে নিজ দপ্তর থেকে বদলি করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার জেএল রামচন্দ্রপুর মৌজার ৩৬৫ দাগের একটি পুকুরের শ্রেণি পরিবর্তনের বিনিময়ে প্রায় দুই কাঠা জমি নিজ নামে রেজিস্ট্রেশন করে নেন সেলিম রেজা। এ ঘটনায় কিসকো মুরমু নামের এক ব্যক্তি ভূমি সচিব বরাবর অভিযোগ করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসককে তদন্ত করতে বলা হয়। অভিযোগের পর সেলিম রেজাকে এসএ শাখা থেকে অন্য শাখায় বদলি করে দেওয়া হয়। কিন্তু পরে আর এ ঘটনার তদন্তই হয়নি। আগের জেলা প্রশাসক আবদুল জলিল নিজের বদলির আগে সেলিমকে আবার এসএ শাখায় পুনর্বহাল করে যান।
এই দপ্তরে ফিরে এসে আবার বেপরোয়া হয়ে ওঠেন সেলিম। গত ১০ জুলাই তিনি নিজেই গোদাগাড়ীর ইয়াজপুরে বিরোধপূর্ণ জমি দখলে যান। এতে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জেলা প্রশাসককে একটি ‘অবহিতকরণ প্রতিবেদন’ দেন। সেখানে সেলিম রেজাকে সংঘর্ষের একটি পক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় তিনি নিজেও ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সেলিমের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত