ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষের পথে রুপালী ইলিশের সন্ধানে সমুদ্রে ফিরবেন জেলেরা


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:২৯
সামুদ্রিক মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে ২৩ জুলাই মধ্যরাতে। মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষের পথে। আর মাত্র দুই দিন পরই সমুদ্রে রুপালী ইলিশের সন্ধানে নামবেন জেলেরা। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর -আলীপুর মৎস্য বন্দরের জেলে পল্লী গুলোতে চলছে। সাগরে নামার প্রস্তুতিতে জাল ও ট্রলার গুছগাছ করতেও মরিয়া জেলেরা। 
নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। তাই সমুদ্রে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এখানের জেলেরা। কেউ নতুন জাল বুনছেন আবার কেউ পুরনো জাল সেলাই করছেন। কেউবা আবার ট্রলার মেরামত সহ অন্যান্য সরাঞ্জম প্রস্তুত করছেন। দীর্ঘদিন কর্মহীন থাকার পরে এবার সমুদ্রের মাছ শিকারের প্রস্তুতিতে মরিয়া সাগর উপকূলের জেলেরা। 
জেলে জাকির মাঝি জানান, টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন দিনগুলো তাদের কেটেছে খেয়ে না খেয়ে। সংসারের ব্যয়ভার বহন করতে অনেককেই বইতে হয়েছে ঋণের বোঝা। নিষেধাজ্ঞা উঠলে মাছ ধরে শোধ করতে চান দাদনের ঋণ।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন,সরকার ঘুচিত 
৬৫দিনের নিষেধাজ্ঞা। আমাদের জেলে ভাইরা মেনেছে কিন্তু আমাদের পারস্য প্রতি দেশের জেলেরা আমাদের সীমানায় ডুকে মাছ শিকার করেন তারা। অনেকে আবার জেলে পেশা ছেরে দিতেছেন। সবমিলিয়ে জেলে পেশায় দিনদিন লোকসান গুনতে হচ্ছে।
 কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, অপু সাহা বলছে, দীর্ঘদিন ধরে মাছ ধরা বন্ধ থাকায় সাগরে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পরবে রূপালী ইলিশ। পেছনের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন জেলেরা। পটুয়াখালীতে  সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৯ হাজার। এর বাইরেও অনেক জেলে সমুদ্রে মাছ শিকার করেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬