ঝিনাইদহ জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে কাউন্টার পদ্ধতির পাশাপাশি ভোগান্তি কমাবে ই-টিকিটিং সিস্টেম চালুর ব্যবস্থা
প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসে ঝিনাইদহ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে। এসেই দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। অপেক্ষা করতে হয় টিকিটের জন্য। এরপর আবার শুরু হয় চিকিৎসক কক্ষের বাইরের সিরিয়াল। সেইসব ভোগান্তি কমাতে এবং বাসায় বসেই নির্ধারিত সময়ে অনলাইনে টিকিট কেটে সরাসরি এসে চিকিৎসককে দেখানোর ই-টিকিটিং সিস্টেম চালুর ব্যবস্থা এবং ঝিনাইদহ জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আলহেরা ইসলামী ইনস্টিটিউট (মাধ্যমিক বিদ্যালয়) প্রাঙ্গণে অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র উদ্যোগে এক কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয় । সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত, ‘এসিজি’ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভিত্তিক একটি নাগরিক প্লাটফরম। যা টিআইবি’র পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে গঠিত হয়েছে।
স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘এসিজি’ কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সনাক স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক মো. আবু তাহের। এসিজি সদস্য মো. আব্দুর রশিদ পরিচালিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি’র সমন্বয়ক মো. আবু জাহান খাঁন। আয়োজনের মূল পর্বে সনাক সভাপতি এম. সাইফুল মাবুদ-এর সহযোগিতায় গুরুত্বপূর্ণ মতামত প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নাগরিক তথা সেবগ্রহীতাবৃন্দ। এসময় নাগরিকবৃন্দ হাসপাতাল থেকে সেবা গ্রহণের অভিজ্ঞতা অনুযায়ি ভালো দিকসমূহ চিহ্নিতকরনের সাথে সাথে প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাসমূহ উত্থাপন করেন এবং সমস্যাসমূহ সমাধানে করণীয় সম্পর্কেও সুপারিশ প্রদান করেন। বিশ^বিদ্যালয় শিক্ষার্থী মেছবাহুন নাহার মারিয়া চলমান কাউন্টার পদ্ধতির পাশাপাশি ই-টিকেটিং সিস্টেম চালুর সুপারিশ করেন। যা সেবাগ্রহিতাদের ভোগান্তি কমাতে সহায়ক ভুমিকা রাখবে বলে তিনি বিশ^াস করেন। এসিজি এভাবে নাগরিকদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতাসমূহ পরবর্তিতে হাসপাতাল কতৃপক্ষের সাথে সভায় অবহিতকরণের মাধ্যমে সেবার মান্নোয়নে ভুমিকা রাখতে সচেষ্ট থাকবেন। যা সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন স্থাপনে ভূমিকা রাখবে। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন এসিজি সদস্য, ইয়েস সদস্য, সনাক সদস্য এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড