পাবনায় ইউপি সদস্যর বিরুদ্ধে পাউবোর জায়গা দখলের অভিযোগ
পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ উঠেছে। পাবনার ভাঙ্গুড়ার সদর ইউনিয়নের নৌবাড়িয়া চারমাথা এলাকায় পাউবো বাধে এ দখলদারিত্ব চলছে।
জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য ৮০’র দশকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে রাজশাহীর চারঘাট পর্যন্ত বাধ নির্মাণ করে পাউবো। পাশের মাটি কেটে বাধটি নির্মাণ করায় সেখানে খাল সৃষ্টি হয়। সেই খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সেখানেই গত সপ্তাহখানেক ধরে পাউবো বাধের সেসব জায়গা দখল করে বালু ভরাটের কাজ শুরু করেছেন অনেকে। এদের মধ্যে ভাঙ্গুড়ার নৌবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য স্বপন হোসেনসহ অনেকে রয়েছেন।
পাউবোর খাল দখলকারীদের কয়েকজন বলেন, আমরা জায়গা কিনে বালু ভরাট করছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের লোকজন দেখে গেছেন। তবে ইউপি সদস্য স্বপন হোসেনকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান,‘বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি