ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভ্রমন পিপাসুদের ভ্রমন বিলাসের এক অভিন্ন গল্প


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ২২-৭-২০২৩ দুপুর ৩:৮

একজন ভ্রমণকারী মনের স্বাদ, নতুনত্ব দেখার ইচ্ছা কিংবা নতুন কিছু জানতে বা শিখতেই ভ্রমণ করে থাকেন।সাধারণত মানুষজন পায়ে হেঁটে, সাইকেলে, বাসে, ট্রেনে, নৌকায় কিংবা প্লেনে ভ্রমণে যায়। ভ্রমণ একমুখী কিংবা রাউন্ড ট্রিপও হতে পারে। ধারাবাহিক চলাফেরার মাঝে একটুখানি অবকাশ যাপনও ভ্রমণের অংশ। ভ্রমণ ভৌগোলিক, ঐতিহাসিক, ধর্মীয় ইত্যাদি স্থানগুলোতে করা হয় । মনের শান্তি, শুদ্ধতা, প্রেরণার জন্য ধর্মীয় স্থান এবং জ্ঞানের পিপাসা মেটাতে রয়েছে ঐতিহাসিক স্থান। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বন, পাহাড় কিংবা সমুদ্র।

এদিকে ভ্রমণের নেশায় প্রকৃতির টানে প্রাকৃতিক সৌন্দর্য, জাতীয় উদ্যান, চিরসবুজ মাঠ-ঘাট, আম বাগান কিংবা আঁকাবাঁকা মেঠো পথ ধরে আবার কখনো পিচঢালা রাস্তায় নিয়মিত ভ্রমণ করেন শিক্ষা ক্যাডারে নিয়োজিত তিন শিক্ষক।

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর কবীরের (২৬তম বিসিএস) নেতৃত্বে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মনোয়ার হোসেন (৩৬তম বিসিএস) এবং দর্শন বিভাগের প্রভাষক মো. এমদাদুল হক (৪০তম বিসিএস) নিয়মিত সাইকেল ভ্রমণ করে যাচ্ছেন। 

যান্ত্রিক যুগে এসে ভ্রমণকারীরা সাধারাণত যান্ত্রিক যানবাহনে ভ্রমণ করেন যা অনেক ব্যায়বহুল। এরই ধারাবাহিকতায় যান্ত্রিক যানবাহনে ভ্রমণের ভ্রান্ত ধারণা বদলানোর অভিনব উদ্যোগ হিসেবে শিক্ষকত্রয় বেছে নিয়েছেন দুই চাকার সাইকেল। গত কয়েক মাসে তারা নওগাঁ জেলার ধামইরহাট, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, সাপাহার, পোরশা, মান্দাসহ আশপাশের বেশ কিছু উপজেলার দর্শনীয় স্থান, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, প্রত্নতাত্তিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেছেন যা সুস্থ ভ্রমণ বিলাসের অনবদ্য দলিল। 

এই অভিনব ভ্রমণ সম্পর্কে সহকারী অধ্যাপক আলমগীর কবির বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা ও সময়ের আবর্তে প্রকৃতির পরিবর্তিত সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করাই সাইকেল ভ্রমণের মূল উদ্দেশ্য।

তিনি আরো বলেন, আধুনিক যুগে স্মার্টফোনের স্ক্রিনে বর্তমান প্রজন্মকে চার দেয়ালে আবদ্ধ না রেখে বাড়িতে থাকা দ্বি-চক্রযান নিয়ে প্রকৃতির অপরূপ লীলাভূমি ভ্রমণে তারুণ্য, যুব সমাজ ও ভ্রমণ পিয়াসুদের আন্তঃউপজেলা, জেলাভিত্তিক দলে সাইকেল ভ্রমণে উৎসাহ দিতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কালের বিবর্তনে ভ্রমণ শব্দটার ইতিকথা প্রায় হারিয়েই গেছে। ভ্রমণ শব্দটির উৎপত্তি হয়েছে আদি ফরাসি শব্দ travail থেকে। যতদূর জানা যায়, ভ্রমণ শব্দটার ব্যবহার শুরু হয় চতুর্দশ শতাব্দীর দিকে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির