থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলছে ব্যবসা অভিযোগ মার্কেট কর্তৃপক্ষের
মুক্তিযোদ্ধা হক প্লাজার সামনে ফুটপাত দখল করে চলছে ব্যবসা
রাজধানীর মিরপুর-১ দারুস সালাম থানাধীন মুক্তিযোদ্ধা হক প্লাজার স্বত্বাধিকারী হিরুর নেতৃত্বে ফুটপাথসহ প্রধান সড়কের অর্ধেকটা দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। ফুটপাথ ছাড়িয়ে প্রধান সড়কের প্রায় অর্ধেক রাস্তা দখল করে ব্যবসা করছে ফুটপাত দোকানিরা।
মিরপুর-১ নম্বর গোলচত্বর থেকে শাহআলী মাজার যেতে বিশাল চওড়া রাস্তার অর্ধেকের বেশি দখল করে আছে হকাররা। ক্রেতা-বিক্রেতা একাকার হয়ে যায় প্রধান সড়কেই। এসব এলাকার রাস্তা এবং ফুটপাথের অবস্থা বেগতিক।
ফুটপাতের একাধিক দোকানিরা অভিযোগ করে বলেন, প্রসাশনসহ সরকার দলীয় নেতা -কর্মীরা এসব টাকা ভাগবাটুরা করে খাচ্ছে।
জানা যায় মুক্তিযোদ্ধা হক প্লাজার স্বত্বাধিকারী হিরুর নেতৃত্বে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসিয়েছে ৩১ টি প্রতিটি দোকান থেকে চাঁদা তোলা হয় ৫০০ টাকা করে। গড়ে প্রতিদিন চাঁদা তোলা হয় ১৫ হাজার ৫০০ টাকা মাসে ৪৬৫০০০ টাকা। আর এই চাঁদা কালেকশন করেন মিরাজ।
অভিযোগ রয়েছে, প্রশাসনকে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তাকে পজিশন হিসেবে বিক্রি করা হয়েছে। ফলে যেখানে বসে নিশ্চিন্তে ব্যবসা করছে হকাররা। এসব হকারদের কারণে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কেটের ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ ফুটপাথ, রাস্তা দখল করে হকার বসিয়ে স্থানীয় নেতারা প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদাবাজি করছে। যার ভাগ প্রশাসনের বিভিন্ন মহলেও পৌঁছে যাচ্ছে। এবং কি সরকার দলীয় নেতা-কর্মীরাও বাদ নেই। কিন্তু এ কারণে মূল মার্কেটে ব্যবসা কমে যাচ্ছে।
থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সব দেখেও করছে না দেখার ভান কিন্তু কেউ কিছুই বলছে না। মার্কেটের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, হকারদের উৎপাতে আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাস্তা, ফুটপাথ বন্ধ থাকার কারণে ক্রেতারা মার্কেটে আসতে পারে না। যার কারণে তাদের বিক্রিও তেমন হয় না। এসব বিষয়ে কথা বলতে গেলে দখলদার সন্ত্রাসীরা নানা ধরনের হুমকি দিতে শুরু করে। শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকে।
মুক্তিযুদ্ধ হক প্লাজার চাঁদা তোলার বিষয়ে মিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সবকিছু ম্যানেজ করেই ফুটপাতের ব্যবসা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন দারুস সালাম থানার পুলিশ ফাঁড়ি, মিরপুর-১ নাম্বার পুলিশ বক্সের টি আই এবং দারুসসালামের পেট্রোল ইন্সপেক্টরকে আমরা ম্যানেজ করে এটা করছি।
দারুস সালাম থানা পেট্রোল ইন্সপেক্টর জাহিদ বক্সীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা প্রতিনিয়ত ফুটপাতে অভিযান চালাচ্ছি এবং ওনারা যেটা অভিযোগ করেছে আমাদের সুবিধা দেয়ার বিষয়ে এটা সম্পূর্ণ মিথ্যা।
ফুটপাতের বিষয় নিয়ে দারুস সালাম থানার আইসি শরিফুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন সবকিছুতে শুধু পুলিশের দোষ হয় । এখানে আরও নেতারাও তো জড়িত আছে তাদেরকে বলেন। আপনি যেহেতু আমাদেরকে বললেন বিষয়টা আমি অবশ্যই ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার
স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
RRTC: দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত
হাম প্রতিরোধে আরহাম শাদমান চৌধুরীর নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরণ করল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল
দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি
সাভারে শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মানববন্ধন
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাতে চান জামায়াত নেতা সেলিম উদ্দিন
ভারতে মুসলিম নির্যাতন নিয়ে সেমিনারের আয়োজন ফ্রেন্ডস অব হিউম্যানিটির