মিরসরাইয়ের আবু তোরাব-বড় তাকিয়া সড়কের বেহাল দশা
চট্টগ্রামের মিরসরাইয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ডিসি ওবাইদুল্লাহ সড়ক। সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। ৪ কিলোমিটার এ রাস্তার মধ্যে ১ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব নতুন রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় বাকি ৩ কিলোমিটারের অবস্থা নাজুক হয়ে পড়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে মালামাল বহনের প্রধান সড়ক থাকলেও বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের নতুন রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ায় আবু তোরাব-বড় তাকিয়া সড়কটি সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। সড়ক বিভাগ বলছে, রাস্তা সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।
মায়ানী ও মঘাদিয়া এলাকাবাসীর গুরুত্বপূর্ণ সড়ক এটি। মায়ানী, মঘাদিয়া, সাহেরখালী, মিঠানালাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। খানাখন্দে ভরা সড়কের কারণে দীর্ঘদিন এ সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তাই শিগগিরই এ সড়ক সংস্কারের দাবি চালাচলকারী মানুষ ও এলাকাবাসীর।
সড়কে নিয়মিত চলাচলকারী ইমাম হোসেন জানান, এ সড়কে চলাচলকারী মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়ছেন। এ রুটের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর তাতে জমে থাকে পানি।
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি ডা. ইয়াছিন মিয়া বলেন, অর্থনৈতিক অঞ্চলের নতুন রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার এ সড়ক যেমন অবহেলিত, ঠিক এই বাজারও অবহেলিত। এই বাজারের প্রায় ৮০০ ব্যবসায়ী আজ দিশাহারা।
আশার বাণী এই যে, গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের কাজ অতিসত্বর ঠিকাদার শুরু করবে বলে জানিয়েছেন মিরসরাই উপজেলা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied