কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলে আসা ভাড়াটিয়া সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল করতে আসা ভাড়াটে দুই সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় অপর দুই ভাড়াটে সন্ত্রাসী পালিযে গেছে। তবে সন্ত্রাসীদের হামলায় জমির মালিক সকিয়ত আলীর স্ত্রী ও দুজন আত্মীয় রক্তাক্ত জখম হয়েছেন। সোমবার (২ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আটক দুই ভাড়াটে সন্ত্রাসীসহ ছয়জনের বিরুদ্ধে সোমবার রাতে রৌমারী থানায় মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ (মামলা নং ১, তারিখ ০২/০৮/২০২১, ধারা : ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/ ৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
আসামিরা হলেন- মো. সাদেকুল আলম সেতু (৩২), পিতা মো. হারুন অর রশিদ, সাং কায়ম বোয়ালমারী; মো. হাফিজুর রহমান হাফিজ (২৮), পিতা মো. আব্দুল কুদ্দুস, সাং মণ্ডলপাড়া; মো. শামীম হোসেন (২৭), পিতা মো. আব্দুর রশিদ, সাং মণ্ডলপাড়া; মো. বেলাল হোসেন (৩৫), পিতা আলহাজ ফয়জাল ওরফে ইমান আলী, সাং রৌমারী বাজার; মো. দুলাল হোসেন (৪০), পিতা আলহাজ ফয়জাল ওরফে ইমান আলী, সাং রৌমারী বাজার; মো রাশেদুল ইসলাম (১৯), পিতা মো. আইয়ুব হোসেন, সাং সায়ম বোয়ালমারী, সর্ব থানা রৌমারী, জেলা কুড়িগ্রামসহ অজ্ঞাত ৫-৭ জন। তারমধ্যে আটক ভাড়াটে সন্ত্রাসীরা হলেন- রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের ভিটাবাড়ী গ্রামের হারুন অর রশিদের ছেলে সাদেকুল আলম সেতু (৩২) ও দক্ষিণ বাউশমারী গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে হাফিজুর রহমান (২৮)
আহতরা হলেন- উপজেলার শোলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের জমির মালিক সকিয়ত আলীর স্ত্রী রহিমা বেগম, তার আত্মীয় মৃত আবুল হোসেনের ছেলে রহিম বাদশা ও মৃত ছক্কু মিয়ার স্ত্রী রুকসানা খাতুন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম ও মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে সকিয়ত ও বেলালের মধ্যে বিবাদ চলে আসছিল। সোমবার দুপুরে বেলাল টাকা দিয়ে সন্ত্রাসীদের ভাড়া করে আনেন জমি দখলে নিতে। সন্ত্রাসীরা ঘটনাস্থলে এলে জমির মালিক সকিয়তের স্ত্রী ও তার স্বজনরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসীদের ধাওয়া করে দুজনকে আটক করলেও অপর দুই ভাড়াটে সন্ত্রাসী পালিয়ে যায়। আটক ভাড়াটে সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসীর রোষে পড়ে বেলাল হোসেন ও তার লোকজন গা-ঢাকা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেন, সাদেকুল আলম সেতু গং দুধর্ষ প্রকৃতির। এরা প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মে জড়িত। এদের কারণে রৌমারীর সাধারণ মানুষ আতঙ্কিত, ভীতসন্ত্রস্ত। ভয়ে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।
রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ জানান, আটক ভাড়াটে সন্ত্রাসীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এমএসএম / জামান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার
দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি
দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন
টঙ্গীতে র্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ
গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ
চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied