ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় জামায়াতের গোপন বৈঠকে পুলিশের অভিযানে আটক ১১


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২২-৭-২০২৩ বিকাল ৫:৪০
পটুয়াখালীর কুয়াকাটায়  গোপন বৈঠক চলাকালে পুলিশের অভিযানে ১১ জন জামায়াত শিবিরের কর্মীকে আটক করা হয়েছে । এসময়  জামায়াত কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা  হলেন  মহিপুর থানার এসআই শহিদুল ইসলাম, কনস্টেবল মাসুম,হাসান ও ফরহাদ। 
 
আর আটক ১১ জামায়াত নেতা হলেন- ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক(৭৫), ফারুক হোসেন(৫৭), আজিজুর রহমান (৩৮), আ. হান্নান (৫০) আরিফ হোসেন হাওলাদার (২৪) জাহিদুল ইসলাম (৪৬) রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার ৩৭) আ. হালিল হাওলাদার (৬৪) হারুন অর রশিদ (৫৭) এদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায়। শনিবার দুপুর ১২টার পর কুয়াকাটার আবাসিক হোটেল আল হেরা'র ৩০৪ নম্বর কক্ষে জামায়াত নেতাদের গোপন বৈঠক চলাকালে পুলিশ এ অভিযান চালায়।  কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমল কান্তি  মল্লিক সাংবাদিকদের বলেন, ৪০-৫০ জনের  জামায়াত-শিবিরের একটি দল  হোটেলে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলের অভিযান চালায়।  এ সময় জামায়াত কর্মীরা  পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের উপর হামলা করে দৌড়ে পালিয়ে যায়।  এ সময় পুলিশ ১১ জনকে আটক করতে পারল বাকিরা পালিয়ে যায়।  
 
এসময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত মোবাইল, জিহাদি বই, দাওয়াত পত্র, সদস্য ফরম, রশিদসহ জঙ্গি সংগঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আটককৃতরা কুয়াকাটায় সদস্য সংগ্রহের জন্য এসেছে বলে তাদের কাছে স্বীকার করেছে।  তাদের  নাশকতার পরিকল্পনা ছিল। এই ঘটনায় থানায় মামলা দায়ের শেষে  আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬