ভাঙনের ঝুঁকিতে কাপ্তাই শিল্প এলাকার গণশিক্ষা ও সামাজিক কেন্দ্রটি
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন বিএফআইডিসি শিল্প এলাকার প্রধান সড়কের একপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে ভাঙনের পরিধি দিন দিন বৃদ্ধি পাওয়াতে সড়কের পাশে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ওইখানে অবস্থিত একমাত্র মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কেন্দ্র ও সামাজিক বৈঠকখানাটিও তীব্র ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এতে শিক্ষা ও সামাজিক কেন্দ্রে পড়তে আসা ছোট ছোট কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
কাপ্তাই শিল্প এলাকার গণশিক্ষা ও সামাজিক কেন্দ্রের শিক্ষক মোঃ কবির হোসেন এই বিষয়ে জানান, যেইভাবে ভাঙনের পরিধি বাড়ছে কিংবা বড় গর্তের সৃষ্টি হচ্ছে এতে যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া না হয় তবে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। তিনি জানান, অনেক সময় দুর দুরান্ত থেকে কেন্দ্রটিতে পড়তে আসা ছোট ছোট কোমলমতি শিশুদের পাঠদান করতে গিয়ে চিন্তায় থাকতে হয়, কখন কোন দুর্ঘটনা ঘটে বসে। আর তাছাড়া এখন থেকে ভাঙনরোধে ব্যবস্থা গ্রহন করা না গেলে চলতি মৌসুমে শিক্ষা ও সামাজিক কেন্দ্রটিও ভাঙনের হুমকিতে পড়বে। সবার নিরাপত্তার কথা চিন্তা করে ভাঙন রোধে দ্রুত সময়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানান তিনি।
এছাড়া শিল্প এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ হানিফ, সরোয়ার হোসেন সহ বেশ কয়েকজন জানান, বিএফআইডিসি শিল্প এলাকার প্রধান সড়কটির পাশে ভাঙনটি মেরামত করা না হলে একদিকে যেমন শিক্ষা ও সামাজিক কেন্দ্রটি হুমকির মুখে পড়বে অন্যদিকে ওই সড়কে যানচলাচল ও বন্ধ হয়ে যেতে পারে। তাই দ্রুত সময়ে এটি মেরামত করা প্রয়োজন বলে তারা জানান।
এদিকে সম্প্রতি ভাঙন কবলিত স্থানটি পরিদর্শন করেছেন কাপ্তাই বিএফআইডিসি (এলপিসি) শাখার মহা-ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। তিনি জানান, ভাঙনের পরিমাণ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিংবা যেভাবে এর গর্ত সৃষ্টি হচ্ছে এতে একার পক্ষে ভাঙ্গনরোধ করা অনেক কঠিন হবে। তবে স্থানীয় প্রশাসন অথবা উন্নয়ন বোর্ডের সহযোগীতা পেলে এই ভাঙন রোধ করা কিংবা ব্যবস্থা গ্রহন করা অনেকটা সহজ হবে বলে তিনি জানান।
এবিষয়ে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি সরজমিনে দেখেছি, ব্যবস্থা গ্রহনের জন্য আমি উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করবো।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied