ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে অপরাধ দমন ও সদস্যদের নজরদারির লক্ষে জেলা পুলিশের সিসি ক্যামেরা স্থাপন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ৩:১৮
জেলায় অপরাধ নিয়ন্ত্রন ও আওতাধীন সকল থানায় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কাজে নজরদারি করার লক্ষে পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 
 
পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ আখতারুজ্জামান। 
 
এসময় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, বিপিএম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি কাজল বরণ দাস সহ পুলিশ কর্মকর্তাগন ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, জেলায় অপরাধ কমানো সহ দ্রুত ব্যবস্থা গ্রহন এবং পুলিশ সদস্যদের কাজে নজরদারির মাধ্যমে পেশাগত মানোন্নয়নের লক্ষে সকল থানা কমপ্লে· ও জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলায় একটি কন্ট্রোল রুমের মাধ্যমে এবং পুলিশ সুপারের কক্ষ থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এসব ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ সদস্যদের সরাসরি বিভিন্ন নির্দেশনা প্রদান করে অপরাধ দমন ও  মানোন্নয়নে পরামর্শ প্রদান করা যাবে। আপাতত স্বল্প পরিসরে হলেও পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে আরো ক্যামেরা স্থাপন করে নজরদারির আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত