ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ের কৃষকদের আদর্শ এখন "আবুল কাশেম"


মীর মাসুদ হুসাইন, চিতলমারী photo মীর মাসুদ হুসাইন, চিতলমারী
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ৩:২২

চট্টগ্রামের মিরসরাইয়ে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট)   উৎপাদন করে স্বাবলম্বী কৃষক আবুল কাশেম (৬৬)। কেঁচো সার উৎপাদনের পাশাপাশি বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন মাশরুম, পানের বরজ, শাক-সবজির বাগান, নার্সারি, মাছ চাষ ও গরুর খামারসহ সমন্বিত কৃষি খামার। কেঁচো সার, মাশরুমসহ খামারে উৎপাদিত শাক সবজি, মাছ ও গরুর দুধ ইত্যাদি  বিক্রি করে প্রবাস ফেরত আবুল কাশেম এখন মাসে আয় করেন প্রায় ৩০ হাজার টাকা।
সম্প্রতি মিরসরাই উপজেলার  কদমতলা এলাকায় পূর্ব হিঙ্গুলী গ্রামের কৃষক আবুল কাশেমের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে দোচালা টিনের ঘর। ঘরের নিচে সিমেন্টের তৈরি ৩৪টি রিং স্ল্যাব। এ সময় কথা হয়  আবুল কাশেমের সঙ্গে এসব রিং স্ল্যাবে ৩ বছর ধরে কেঁচো সার উৎপাদন করছেন তিনি। রিং স্ল্যাবে গোবর,মুরগির বিষ্ঠা ও কলাগাছ টুকরা টুকরা করে কেটে মিশ্রণ করা হয়। সব রিং স্ল্যাবে ছেড়ে দেওয়া হয় কেঁচো। তারপর চটের বস্তা দিয়ে রিং স্ল্যাব ঢেকে রাখা হয়। জানা যায়, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে পাওয়া ৬ টি রিং ও নির্জ খরচে ৪ টি রিং এবং ৩ হাজার কেঁচো দিয়ে কম্পোস্ট সার তৈরি শুরু করেন। প্রথমে রিং ও ঘর নির্মাণসহ মোট খরচ হয় প্রায় ৭০ হাজার টাকা। এক মাসে উৎপাদন হয় ৪০০-৫০০ কেজি কেঁচো সার। প্রতি কেজি সার ২০ টাকা দরে বিক্রি করা হয়। পাশাপাশি প্রতি কেজি কেঁচো ১২শ' টাকা দরে বিক্রি করেন তিনি। এছাড়া মাশরুম উৎপাদন করেন মাসে প্রায় ২০ কেজি ও  নার্সারির চারা, মাছ, গরুর দুধ বিক্রি করে উদ্যোক্তা আবুল কাশেমের এখন মাসে আয় ৩০ হাজার টাকা।
এদিকে আবুল কাশেমের উৎপাদিত কেঁচো সার স্থানীয় কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
করেরহাট ইউনিয়নের বিশ্বটিলা এলাকার কৃষক শিপন মিয়া জানান, আবুল কাশেমের কেঁচো সার ফসলে ব্যবহার করে ভালো ফলন পেয়েছি। পাশাপাশি তার সমন্বিত কৃষি খামার আমাকে উদ্বুদ্ধ করেছে।
কৃষক আবুল কাশেম বলেন, আমাদের দেশে যে হারে রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ছে, তাতে ধানের চাষ করে লাভ হয় না। তাই কৃষি বিভাগের পরামর্শে কেঁচো সার উৎপাদন শুরু করি। উৎপাদিত জৈব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করছি।
এছাড়া পিচ হিসেবে অথবা কেজি দরে কেঁচো কিনতে চট্টগ্রাম, কুমিল্লা, টেকনাফ সহ বিভিন্ন স্থান থেকে কৃষক ও ব্যবসায়ীরা আসেন। পাশাপাশি মাশরুম উৎপাদন করে খরচের তুলনায় অর্ধেক লাভ করছি। সমন্বিত কৃষি খামার গড়ে তুলে অল্প পুঁজিতে অধিক লাভ করছি শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে।
উপজেলার কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ভার্মি কম্পোস্ট সার ফসল উৎপাদনে খুবই উপযোগী একটি সার। এছাড়া বাণিজ্যিকভাবে এ সার উৎপাদন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আমরা কৃষক পর্যায়ে এ সারের ব্যবহার বাড়াতে কাজ করছি। সেই সঙ্গে এনএটিপি প্রকল্পের আওতায় উৎকৃষ্টমানের ভার্মি কম্পোস্ট সার প্রস্তুতে খামারিদের পরামর্শ, প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে আসছি। স্থানীয় কৃষক আবুল কাশেম ইতোমধ্যে ভার্মি কম্পোস্ট সার, মাশরুম উৎপাদন ও সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে যারা বেকার ও হতাশ যুবকদের জন্য অনন্য  উদাহরণ স্বাবলম্বী প্রবীণ কৃষক আবুল কাশেম।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত