শালিখায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগাক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরন
মাগুরার শালিখায় ৭১ জন জটিল রোগাক্রান্ত ব্যাক্তিদের মাঝে মোট ৩৫ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই (রবিবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা প্রমূখ। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন। অনুষ্ঠানে উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থেলাসেমিয়ায় রোগে আক্রান্ত ৭১ জন রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৩৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল